Skip to main content

বন্ধ থাকলে সিমের মালিকানা কত দিন থাকবে ?

আপনার কোনো সিম যদি টানা ১৫ মাস বন্ধ থাকে, তাহলে সেটি আগামী এক মাসের মধ্যে চালু করে নিন। কারণ, যে সিমটি এত দিন ব্যবহার না করে ফেলে রেখেছেন, সেটি আগামী এক মাসের মধ্যে চালু না করলে এর মালিকানা আর আপনার কাছে থাকবে না। বিটিআরসি সূত্রে জানা গেছে, নতুন নিয়ম অনুযায়ী টানা ১৫ মাস বা ৪৫০ দিন একটি সিম ব্যবহার না করা হলে সেটির মালিকানা ধরে রাখতে বাড়তি ৩০ দিন সময় পাবেন গ্রাহক। অর্থাৎ ৪৮০ দিনের মধ্যে বন্ধ থাকা সিমটি চালু না করা হলে সেটির মালিকানা আর গ্রাহকের থাকবে না। এ সময়ের মধ্যে সিম সচল না করা হলে সংশ্লিষ্ট মুঠোফোন অপারেটর সেটি নতুন করে আবার বিক্রি করতে পারবে।

একটি সিম টানা ৪৫০ দিন বন্ধ থাকলে সেটি চালু করতে মুঠোফোন অপারেটররা গ্রাহককে একটি নোটিশ বা সময়সীমা বেঁধে দেয়। সেই সময়সীমার মেয়াদ ৯০ দিন ছিল, সেটি কমিয়ে এখন ৩০ দিন করা হয়েছে। এই সময়ের মধ্যে সিমটি সচল না করা হলে সেটির মালিকানা আর গ্রাহকের থাকবে না।

বিটিআরসি সূত্রে জানা গেছে, দেশের সবচেয়ে বড় মুঠোফোন অপারেটর গ্রামীণফোনের ‘০১৭’ নম্বর সিরিজের নম্বর সংকট কাটাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে ০১৭ সিরিজের তিন কোটি পুরোনো সংযোগ নতুন করে বিক্রি করতে পারবে গ্রামীণফোন। নতুন সংযোগ বিক্রি করা নিয়ে অপারেটরটি এখন যে সংকটে আছে, এ সিদ্ধান্তে সেই সমস্যা থাকবে না বলে বিটিআরসি মনে করছে।

জাতীয় নম্বর পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে মুঠোফোন নম্বর শুরু হয় ‘০১’ দিয়ে। এর সঙ্গে আরও ৯টি অঙ্ক যোগ করে ১১ অঙ্কবিশিষ্ট একটি মুঠোফোন নম্বর তৈরি হয়। প্রতি অপারেটর তাদের জন্য বরাদ্দ নম্বর কোড দিয়ে ১১ অঙ্কের ১০ কোটি নম্বর তৈরি করতে পারে। এর মধ্যে সিটিসেল ০১১, টেলিটক ০১৫, গ্রামীণফোন ০১৭, রবি ০১৮ ও ০১৬ এবং বাংলালিংক ০১৯ নম্বর সিরিজ ব্যবহার করে।

গ্রামীণফোনের ০১৭ সিরিজের বাইরে বর্তমানে ০১০, ০১২, ০১৩ ও ০১৪ নম্বর সিরিজ অব্যবহৃত আছে। গত বছরের আগস্টে গ্রামীণফোনকে ০১৩ নম্বর সিরিজ ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিলেও পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসে বিটিআরসি।
গ্রামীণফোন বলছে, তাদের বর্তমান ০১৭ সিরিজের ১০ কোটি নম্বর আগামী মে মাসে শেষ হয়ে যাবে। এরপর নতুন সিম প্রতিষ্ঠানটি বাজারে বিক্রি করতে পারবে না। ২৪ এপ্রিল ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে এ বিষয়ে একটি চিঠি দেয় গ্রামীণফোন। চিঠিটি আমলে নিয়ে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতে বিটিআরসিকে নির্দেশ দেন তারানা হালিম।

বিটিআরসির হিসাবে, বর্তমানে গ্রামীণফোনের সচল সিমের সংখ্যা ৬ কোটি ছাড়িয়ে গেছে। বাকি ৪ কোটি সিমের ৩ কোটিই অব্যবহৃত অবস্থায় গ্রাহকের হাতে আছে। এ ছাড়া অবৈধ ভিওআইপি ও সঠিকভাবে নিবন্ধিত না হওয়ায় বন্ধ আছে আরও ৬৫ লাখ সিম। আর বিশেষ কারণে সংরক্ষিত আছে আরও ৩৫ লাখ সিম। মালিকানার শর্ত শিথিল করায় ৩ কোটি সিম আবার বিক্রি করতে পারবে গ্রামীণফোন।

Comments

Post a Comment

Popular posts from this blog

*** আইটি কি (What is IT?)

*** আইটি কি (What is IT?) আইটির পূর্ন নাম হল ইনফোরমেশন টেকনোলজি। আর তার সংক্ষিপ্ত নাম হল আইটি( IT)। ইনফরমেশন টেকনোলজি (আইটি) হল কম্পিউটার বা অন্য কোন সংস্থার প্রসঙ্গে ডেটা বা তথ্য সংরক্ষণ, পুনরুদ্ধার, ট্রান্সমিট এবং ম্যানিপুলেশন। আইটি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) একটি উপসেট বলে মনে করা হয়। মেসোপটেমিয়ায় সুমেরীয়রা প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দে লিখিত লেখার পর মানুষ সংরক্ষণ, পুনরুদ্ধার, হস্তক্ষেপ এবং তথ্য যোগাযোগ করেছে। কিন্তু তার আধুনিক অর্থে শব্দ তথ্য প্রযুক্তি প্রথম হার্ভার্ড বিজনেস রিভিউ প্রকাশিত একটি 1958 নিবন্ধে হাজির; লেখক হ্যারল্ড জে। লিভিট এবং টমাস এল। ভিস্লার মন্তব্য করেছেন যে, "নতুন প্রযুক্তিটি এখনও একটি প্রতিষ্ঠিত নাম নেই। আমরা এটি তথ্য প্রযুক্তি (IT) বলব।" তাদের সংজ্ঞা তিনটি বিভাগ রয়েছে: প্রক্রিয়াকরণের জন্য কৌশল, সিদ্ধান্ত গ্রহণের জন্য পরিসংখ্যানগত এবং গাণিতিক পদ্ধতি প্রয়োগ, এবং কম্পিউটার প্রোগ্রামগুলির মাধ্যমে উচ্চতর অর্ডারের সিমুলেশন। শব্দটি সাধারণত কম্পিউটার এবং কম্পিউটার নেটওয়ার্কগুলির সমার্থক হিসাবে ব্যবহৃত হয়, তবে এটি অন্যান্য তথ্য বি...

IT SERVICE PROVIDER*** আইটি কি (What is IT?)

আগের পার্টে আমরা আইটি কি, কম্পিউটার প্রযুক্তির ইতিহাস, আইটির কাজ কি, সার্ভিস প্রোভাইডার, আইটি সার্ভিস প্রোভাইডার কি, সার্ভিস প্রোভাইডারের ব্যাখ্যা, সেবা প্রদানকারীর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে সার্ভিস প্রোভাইডারের মধ্যে যে চারটি সার্ভিসের কথা বলা হয়েছে তা নিয়ে আলোচনা করব। সার্ভিস চারটি হলঃ ১। টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার (টিএসপি) , ২। অ্যাপ্লিকেশন সার্ভিস প্রোভাইডার (এএসপি) , ৩। স্টোরেজ সার্ভিস প্রোভাইডার (এসএসএপি) এবং ৪। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) এই চারটি বিষয় সম্পর্কেও আলোচনা করব। আসলে তারা কি কি কাজ করে। নিচে তা আলোচনা করা হলঃ- ***১।টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার (টিএসপি) :- (Telecommunication Service Provider (TSP) ) একটি টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার (টিএসপি) হল এক ধরনের যোগাযোগ পরিষেবা প্রদানকারী যা ঐতিহ্যগতভাবে টেলিফোন এবং অনুরূপ সেবা প্রদান করে। এই বিষয়শ্রেণীতে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত স্থানীয় এক্সচেঞ্জ ক্যারিয়ার, প্রতিযোগী স্থানীয় বিনিময় ক্যারিয়ার, এবং মোবাইল বেতার যোগাযোগ কোম্পানি। যদিও কিছু লোক "টেলিকম ...

ফেসবুক মার্কেটপ্লেস কি? What is a Facebook Marketplace?

ইবে এবং গুমতের মতোই, ফেসবুক আপনার ব্যবসার মডেলকে প্রসারিত করেছে একটি অনলাইন বাজারে বৈশিষ্ট্য যা আপনাকে আপনার এলাকার / সম্প্রদায়ের লোকেদের কাছে আইটেমগুলি বিক্রি করে, কেনা এবং বিক্রি করে। প্ল্যাটফর্ম ইবে এর মতই কিন্তু 'সোশ্যাল-ন্যেস' এর একটি স্পর্শের সাথে। আপনি ফেইসবুক মেসেঞ্জারের সাথে অন্য পক্ষের সঙ্গে চ্যাট করতে পারেন এবং তাদের ফেসবুক প্রোফাইলের অ্যাক্সেসও পাবেন। কিভাবে সব শুরু? ফেব্রুয়ারী ২015 সালে ফেসবুকে কেনা এবং বিক্রি করে এমন গ্রুপগুলি বিক্রি করে দেয় যারা ব্যবহারকারীদের এমন গ্রুপগুলিতে বিক্রয় করার জন্য আইটেমগুলি যোগ করে যার মধ্যে পণ্যের বর্ণনা যোগ করা, মূল্য নির্ধারণ এবং পিক-আপ বা ডেলিভারি অবস্থান স্থাপন করা হয়। কেন ফেসবুক মার্কেটপ্লেস? মনে হয় ফেসবুকের বর্তমান ব্যবহারকারী তথ্য তথ্য বিজ্ঞাপনগুলির মাধ্যমে তার রাজস্ব সৃষ্টির জন্য যথেষ্ট নয়। এটা বিজ্ঞাপন আরো লক্ষ্যবস্তু হতে চায়। কিভাবে বাজারে ভাল রাজস্ব প্রজন্মের মধ্যে ফেসবুক সাহায্য করবে? ওয়েল, এই নতুন বৈশিষ্ট্য অবশ্যই ফেসবুকে (ইবে এর ব্যবহারকারীর অবস্থান শোষণ করা হয়েছে) উপর আরো সময় ব্যয়, তারা কি বিক্রি কর...