Skip to main content

ফাইবার মার্কেটিং নিয়ে ভুল ধারণা – ফাইবার সাকসেস সিকরেট ১




আমরা সবাই মার্কেটপ্লেসে সফল হতে চাই। অবশ্যই নিজের সার্ভিস থেকে বেশি টাকা আয়ের উদ্দেশ্যে। বর্তমানে ফাইবার বেশ জনপ্রিয়। এ মার্কেটপ্লেসে আমরা নিজের সার্ভিস / গীগ ভালো সেল পেতে মার্কেটিং করে থাকি। আবার কখনো কখনো গীগের মার্কেটিং করতেগিয়ে কিছু ক্ষেত্রে আমরা নিজের অজান্তেই নিজের গীগের র‌্যাংক হারাচ্ছি। আমি লেভেল ১ বা লেভেল ২ এর অনেককেই দেখেছি এই ভুল করতে।  চলুন তাহলে বিষয়গুলো জেনে নেয়া যাক!

ফাইবার মার্কেটিং নিয়ে ভুল ধারণা

আমাদের ক্রিয়েটিভ ক্লেন কমিউনিটি বা ইউটিউবে কিংবা সোশ্যাল মিডিয়াতে ফাইবার মার্কেটিং নিয়ে মস্তবড় একটা ভুল লক্ষ করছি। বিশেষ করে যারা নতুন তাদের মধ্যে এটা বেশি লক্ষ্য করেছি।  আপনারা নিজের গীগের মার্কেটিং করতে যেয়ে নিজের অজান্তেই গীগের র‌্যাংক হারাচ্ছেন বা আপনি আপনার নতুন প্রতিদ্বন্দ্বী বাড়াচ্ছেন। যারা ফেসবুকে কিংবা ইউটিউবে ভিডিওর কমেন্টে আপনার ফাইবার গিগ শেয়ার করেন এটা আপনি নিজের অজান্তেই আপনার ক্ষতি করে চলেছেন।  আপনি এই বিষয়টা কি চিন্তা করে দেখেন নাই? যাদের সাথে আপনি লিংক শেয়ার করছেন তাদের কেউ কি আপনার সার্ভিসটি কিনবে? আমাকে কি কখনো দেখেছেন আমার ফাইবার প্রোফাইল পাবলিকলি শেয়ার করতে? আমার কোন গিগ আপনাদের সাথে শেয়ার করতে? শুধুমাত্র ফটোশপ প্রো কোর্সে শেয়ার করেছি কারন সেটা আমার কোর্সের অংশ ছিল।

অনেকে ইউটিউবে লিংক শেয়ার করতেছেন

অনেকে আমার ইউটিউব ভিডিওতে আপনাদের গীগের লিংক শেয়ার করেন, কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ভিডিও যারা দেখতে আসে তাদের কেউ আপনার ফাইবার সার্ভিস কিনার কোনো সম্ভাবনা নেই বা আপনি যে ফেসবুক কমেন্টে শেয়ার করতে চান তারা কেউ আপনার এই গিগ কিনবে না বরং তারা আপনাকে দেখে দেখে কাজ পারুক বা না পারুক সে একটা প্রোফাইল বা গিগ তৈরী করবে যার ফলে আপনার একজন competitor বেড়ে যাবে। আর সে যদি আপনার কনটেন্ট কপি করে আপনার টাইটেল কপি করে তাহলে আপনি এবং সেই দুজনেই গীগ র‌্যাংক হারাবেন।

যারা গীগ বিবরন বা থাম্বনেইল ইমেজ কপি করেনঃ

আর আপনি যদি অন্যের গিগ কপি করেন ফাইবার টিম যদি বুঝতে পারে  বা যার গীগ কপি করেছেন সে যদি কমপ্লেইন করে তাহলে আপনার একাউন্ট সাসপেন্ড হবে বা লিমিটেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।  কখনো অন্যের গীগ কপি করবেন না বরং দশটা গীগ কিংবা গীগের থাম্বনেইল রিসার্চ করে আপনি আরো ভালো কিছু তৈরী করার চেষ্টা করুন। আপনি যখন দশ জনের আইডিয়া নিয়ে একটা কিছু তৈরি করবেন তখন সেটাকে বলা হয় রিসার্চ। রিসার্চ করে অন্য সবার থেকে ভালো কিছু করতে পারবেন। সুতরাং আজকে থেকে আপনি  ইউটিউব কমেন্টে বা ফেইসবুক কমেন্টে কিংবা অন্যান্য আজেবাজে জায়গায় যেখানে আপনার বায়ার মানে আপনার সার্ভিস এর ক্রেতা নেই সেখানে আপনি লিঙ্ক শেয়ার করবেন না।

তাহলে কোথায় গীগ শেয়ার করবেন?

আপনি লিংক শেয়ার করতে পারেন সেটা হচ্ছে টুইটারে হ্যাশট্যাগ দিয়ে কিংবা লিংকডইন এ যদি আপনার কানেকশন লিস্টে আপনার সার্ভিসের ক্রেতা আছে বলে আপনি মনে করেন। এছাড়াও মেবি কোন ইন্টারনেশনাল ফ্যাসবুক গ্রুপে যেখানে রিয়েল বায়ার আছে বলে আপনি মনে করেন। আরেকটা বিষয়, আপনি কোথায় ফাইবার গিগ শেয়ার করবেন সেটা পুরোপুরি ডিপেন্ড করে যে আপনার গীগের সার্ভিস টাইপ।  আপনার ক্রেতা যদি আপনার ফেসবুকে প্রোফাইলের কেউ থাকে তবে নিশ্চই আপনি আপনার প্রোফাইলে এবং বিভিন্ন ফেসবুকে গ্রুপে শেয়ার করবেন। আজকের পোস্ট এ পর্যন্তই, সবাই ভাল থাকবেন। পরবর্তী পোস্টে আমরা কথা বলবো ফাইভারে সাকসেস পাওয়ার অন্য কোন বিষয় নিয়ে, যে গুলো আপনাকে ফাইভারে সফলতা পাওয়ার সহায়ক হবে। সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

Comments

Popular posts from this blog

*** আইটি কি (What is IT?)

*** আইটি কি (What is IT?) আইটির পূর্ন নাম হল ইনফোরমেশন টেকনোলজি। আর তার সংক্ষিপ্ত নাম হল আইটি( IT)। ইনফরমেশন টেকনোলজি (আইটি) হল কম্পিউটার বা অন্য কোন সংস্থার প্রসঙ্গে ডেটা বা তথ্য সংরক্ষণ, পুনরুদ্ধার, ট্রান্সমিট এবং ম্যানিপুলেশন। আইটি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) একটি উপসেট বলে মনে করা হয়। মেসোপটেমিয়ায় সুমেরীয়রা প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দে লিখিত লেখার পর মানুষ সংরক্ষণ, পুনরুদ্ধার, হস্তক্ষেপ এবং তথ্য যোগাযোগ করেছে। কিন্তু তার আধুনিক অর্থে শব্দ তথ্য প্রযুক্তি প্রথম হার্ভার্ড বিজনেস রিভিউ প্রকাশিত একটি 1958 নিবন্ধে হাজির; লেখক হ্যারল্ড জে। লিভিট এবং টমাস এল। ভিস্লার মন্তব্য করেছেন যে, "নতুন প্রযুক্তিটি এখনও একটি প্রতিষ্ঠিত নাম নেই। আমরা এটি তথ্য প্রযুক্তি (IT) বলব।" তাদের সংজ্ঞা তিনটি বিভাগ রয়েছে: প্রক্রিয়াকরণের জন্য কৌশল, সিদ্ধান্ত গ্রহণের জন্য পরিসংখ্যানগত এবং গাণিতিক পদ্ধতি প্রয়োগ, এবং কম্পিউটার প্রোগ্রামগুলির মাধ্যমে উচ্চতর অর্ডারের সিমুলেশন। শব্দটি সাধারণত কম্পিউটার এবং কম্পিউটার নেটওয়ার্কগুলির সমার্থক হিসাবে ব্যবহৃত হয়, তবে এটি অন্যান্য তথ্য বি...

IT SERVICE PROVIDER*** আইটি কি (What is IT?)

আগের পার্টে আমরা আইটি কি, কম্পিউটার প্রযুক্তির ইতিহাস, আইটির কাজ কি, সার্ভিস প্রোভাইডার, আইটি সার্ভিস প্রোভাইডার কি, সার্ভিস প্রোভাইডারের ব্যাখ্যা, সেবা প্রদানকারীর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে সার্ভিস প্রোভাইডারের মধ্যে যে চারটি সার্ভিসের কথা বলা হয়েছে তা নিয়ে আলোচনা করব। সার্ভিস চারটি হলঃ ১। টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার (টিএসপি) , ২। অ্যাপ্লিকেশন সার্ভিস প্রোভাইডার (এএসপি) , ৩। স্টোরেজ সার্ভিস প্রোভাইডার (এসএসএপি) এবং ৪। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) এই চারটি বিষয় সম্পর্কেও আলোচনা করব। আসলে তারা কি কি কাজ করে। নিচে তা আলোচনা করা হলঃ- ***১।টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার (টিএসপি) :- (Telecommunication Service Provider (TSP) ) একটি টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার (টিএসপি) হল এক ধরনের যোগাযোগ পরিষেবা প্রদানকারী যা ঐতিহ্যগতভাবে টেলিফোন এবং অনুরূপ সেবা প্রদান করে। এই বিষয়শ্রেণীতে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত স্থানীয় এক্সচেঞ্জ ক্যারিয়ার, প্রতিযোগী স্থানীয় বিনিময় ক্যারিয়ার, এবং মোবাইল বেতার যোগাযোগ কোম্পানি। যদিও কিছু লোক "টেলিকম ...

ফেসবুক মার্কেটপ্লেস কি? What is a Facebook Marketplace?

ইবে এবং গুমতের মতোই, ফেসবুক আপনার ব্যবসার মডেলকে প্রসারিত করেছে একটি অনলাইন বাজারে বৈশিষ্ট্য যা আপনাকে আপনার এলাকার / সম্প্রদায়ের লোকেদের কাছে আইটেমগুলি বিক্রি করে, কেনা এবং বিক্রি করে। প্ল্যাটফর্ম ইবে এর মতই কিন্তু 'সোশ্যাল-ন্যেস' এর একটি স্পর্শের সাথে। আপনি ফেইসবুক মেসেঞ্জারের সাথে অন্য পক্ষের সঙ্গে চ্যাট করতে পারেন এবং তাদের ফেসবুক প্রোফাইলের অ্যাক্সেসও পাবেন। কিভাবে সব শুরু? ফেব্রুয়ারী ২015 সালে ফেসবুকে কেনা এবং বিক্রি করে এমন গ্রুপগুলি বিক্রি করে দেয় যারা ব্যবহারকারীদের এমন গ্রুপগুলিতে বিক্রয় করার জন্য আইটেমগুলি যোগ করে যার মধ্যে পণ্যের বর্ণনা যোগ করা, মূল্য নির্ধারণ এবং পিক-আপ বা ডেলিভারি অবস্থান স্থাপন করা হয়। কেন ফেসবুক মার্কেটপ্লেস? মনে হয় ফেসবুকের বর্তমান ব্যবহারকারী তথ্য তথ্য বিজ্ঞাপনগুলির মাধ্যমে তার রাজস্ব সৃষ্টির জন্য যথেষ্ট নয়। এটা বিজ্ঞাপন আরো লক্ষ্যবস্তু হতে চায়। কিভাবে বাজারে ভাল রাজস্ব প্রজন্মের মধ্যে ফেসবুক সাহায্য করবে? ওয়েল, এই নতুন বৈশিষ্ট্য অবশ্যই ফেসবুকে (ইবে এর ব্যবহারকারীর অবস্থান শোষণ করা হয়েছে) উপর আরো সময় ব্যয়, তারা কি বিক্রি কর...