Skip to main content

কম্পিউটারে বাংলা লেখার নিয়ম


কম্পিউটারে বাংলা লেখার জন্য অভ্র বা বিজয় এ দুইটির যে কোনো একটি ব্যবহার করতে হয়। বিজয় টাকা দিয়ে কিনতে হয় কিন্তু অভ্র সম্পূর্ণ ফ্রি এবং খুব সহজে এর মাধ্যমে বাংলা লেখা যায়। যেহেতু আমরা নতুন তাই আমি আপনাদের অভ্র দিয়ে বাংলা লেখার পদ্ধতি শেখাবো।
অভ্র একটি মুক্ত সফটওয়্যার যা বিনামূল্যে পাওয়া যায় ও ব্যবহার করা যায়। অভ্র দিয়ে বাংলা লেখার জন্য প্রথমে আপনাকে এই লিংক থেকে অভ্র এর নতুন সংস্করণটি ডাউনলোড করে নিতে হবে। নিয়ে কম্পিউটারে ইনস্টল করুন (কিভাবে ইন্সটল করতে হয় যানতে এখানে ক্লিক করুন)। হয়তো আপনার কম্পিউটার টি একবার বন্ধ করে আবার পুনরায় চালু করতে হতে পারে।
অভ্র সফটওয়্যারটি ইনস্টল করার পরে আপনার কম্পিউটার এর স্ক্রিনে নিচের ছবির মত করে অভ্র প্রদর্শিত হবে। 
এটি সাধারণত মনিটর স্ক্রিনের উপরে হাতের ডানে দেখতে পাবেন। এখন কথা হোল “অভ্র-তো ইনস্টল করলাম কিন্তু বাংলা লিখবো কিভাবে? একবার অভ্র ইনস্টল হওয়ার পর আপনি যেখানে খুশী যেভাবে খুশী বাংলা লিখতে পারবেন এর জন্য আপনাকে অভ্রর কিবোর্ড সুইচ  বাটনে ক্লিক করে বাংলা করে নিতে হবে, নিচের চিত্রে দেখানো  হোল।
উপরের চিত্রের মতো বাংলা লেখার সময় বাংলা একটিভ করে নিতে হবে আর ইংলিশ লেখার সময় ইংলিশ একটিভ করতে হবে। এটি আপনি মাউস দিয়েও করতে পাড়েন বা কিবোর্ড দিয়েও করা যাবে। মাউস এর খেত্তে মাউস দিয়ে ক্লিক করলেই হবে আর কিবোর্ড এর খেত্তে কিবোর্ডের F12 বাটনে টিপ দিয়ে একটিভ বা ইন একটিভ করা যাবে। একটিভ করে আপনি যেখানেই কোনো কিছু লিখবেন টা অটোমেটিক বাংলা টাইপ হতে থাকবে।  আপনি ওয়েব সাইট, ইমেইল,ফেসবুক, মাইক্রোসফট ওয়ার্ড ও আরো  অনান্য সার্ভিস এ বাংলা লিখতে পারবেন।
অভ্র দিয়ে বাংলা লেখার নিয়ম
অভ্রর মাধ্যমে ফোনেটিক দিয়ে বাংলা লেখা খুবই সহজ। যেমনঃ যদি আপনি লিখতে চান “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি” তাহলে অভ্র কিবোর্ড দিয়ে আপনাকে ইংরেজি অক্ষরে টাইপ করতে হবে “amar sonar bangla ami tomay valobasi” তাহলে বুঝতেই পারছেন অভ্র দিয়ে বাংলা লেখা কত সহজ । তবে কোন অক্ষর বা সব লিখতে যদি কোন সমস্যা হয় তাহলে অভ্র সাজেশন প্রিভিউ উইন্ডো তো আছেই।

এটি হচ্ছে অভ্রর সাজেশন প্রিভিউ উইন্ডো যেখানে আপনি যা লিখবেন তার প্রিভিউ দেখতে পাবেন নিচের ছবিতে একটি উদাহরন দেখানো হোল
এখানে ইংরেজিতে Ami লেখার সাথে সাথে প্রিভিউ উইন্ডোতে দেখা যাচ্ছে আমি,আমই,এমই তো আপণী এখান থেকে আপনার সঠিক বাংলা লেখাটা বেছে নিতে পারবেন।
শুধু তাই নই অভ্রতে অনেক ইংলিশ ওয়ার্ড লিখলে তা স্বয়ংক্রিয় ভাবে বাংলা হয়ে যাবে যেমনঃ আপনি যদি ইংলিশ এ “Word” তাহলে সেটা বাংলায় “ওয়ার্ড” হয়ে যাবে, একই ভাবে আপনি যদি “Facebook” লিখেন তাহলে সেটা বাংলায় “ফেসবুক” হয়ে যাবে। কি মজাদার না?  যুক্ত অক্ষর লেখার জন্য আপনাকে কোন কষ্ট করতে হবে না। যুক্ত অক্ষর লিখতে চাইলে যেভাবে ইংলিশ হরফে লিখেন ঠিক অই একই ভাবে লিখতে হবে। যেমনঃ যদি “শিক্ষক” লিখতে চান তাহলে “shikkhok” কিবোর্ড থেকে প্রেস করতে হবে, যদি “কষ্ট” লিখতে চান তাহলে “koshto” লিখলেই হয়ে যাবে।
অভ্র ফোনেটিক কিবোর্ড কি ম্যাপ
আরো ভালো করে বুঝার জন্য রয়েছে অভ্র কি ম্যাপ যেখানে আপনি দেখতে পাবেন কোন সুইচ এ চাপ দিলে কি অক্ষর স্ক্রিনে আসবে? তাই এই ধরনের সমস্যা থেকে রে হায় পাওয়ার জন্য আপনারা অভ্রর কি ম্যাপ দেখে নিতে পারেন।
অভ্র কি ম্যাপ ওপেন করার জন্য উপরের চিত্রে দেখানো আইকনে ক্লিক করুণ।
আশা করি আপনাদের বুঝাতে পেরেছি কিভাবে অভ্র দিয়ে কম্পিউটারে বাংলা লিখতে হয়।
“যদি আপনাদের বুঝতে কষ্ট হয় বা কারো কোন প্রশ্ন থাকে” তো নিচে কমেন্ট এর মাধ্যমে আমাদের যানাতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান দিতে।
ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না…
যদি আমাদের লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

Comments

Post a Comment

Popular posts from this blog

*** আইটি কি (What is IT?)

*** আইটি কি (What is IT?) আইটির পূর্ন নাম হল ইনফোরমেশন টেকনোলজি। আর তার সংক্ষিপ্ত নাম হল আইটি( IT)। ইনফরমেশন টেকনোলজি (আইটি) হল কম্পিউটার বা অন্য কোন সংস্থার প্রসঙ্গে ডেটা বা তথ্য সংরক্ষণ, পুনরুদ্ধার, ট্রান্সমিট এবং ম্যানিপুলেশন। আইটি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) একটি উপসেট বলে মনে করা হয়। মেসোপটেমিয়ায় সুমেরীয়রা প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দে লিখিত লেখার পর মানুষ সংরক্ষণ, পুনরুদ্ধার, হস্তক্ষেপ এবং তথ্য যোগাযোগ করেছে। কিন্তু তার আধুনিক অর্থে শব্দ তথ্য প্রযুক্তি প্রথম হার্ভার্ড বিজনেস রিভিউ প্রকাশিত একটি 1958 নিবন্ধে হাজির; লেখক হ্যারল্ড জে। লিভিট এবং টমাস এল। ভিস্লার মন্তব্য করেছেন যে, "নতুন প্রযুক্তিটি এখনও একটি প্রতিষ্ঠিত নাম নেই। আমরা এটি তথ্য প্রযুক্তি (IT) বলব।" তাদের সংজ্ঞা তিনটি বিভাগ রয়েছে: প্রক্রিয়াকরণের জন্য কৌশল, সিদ্ধান্ত গ্রহণের জন্য পরিসংখ্যানগত এবং গাণিতিক পদ্ধতি প্রয়োগ, এবং কম্পিউটার প্রোগ্রামগুলির মাধ্যমে উচ্চতর অর্ডারের সিমুলেশন। শব্দটি সাধারণত কম্পিউটার এবং কম্পিউটার নেটওয়ার্কগুলির সমার্থক হিসাবে ব্যবহৃত হয়, তবে এটি অন্যান্য তথ্য বি...

IT SERVICE PROVIDER*** আইটি কি (What is IT?)

আগের পার্টে আমরা আইটি কি, কম্পিউটার প্রযুক্তির ইতিহাস, আইটির কাজ কি, সার্ভিস প্রোভাইডার, আইটি সার্ভিস প্রোভাইডার কি, সার্ভিস প্রোভাইডারের ব্যাখ্যা, সেবা প্রদানকারীর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে সার্ভিস প্রোভাইডারের মধ্যে যে চারটি সার্ভিসের কথা বলা হয়েছে তা নিয়ে আলোচনা করব। সার্ভিস চারটি হলঃ ১। টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার (টিএসপি) , ২। অ্যাপ্লিকেশন সার্ভিস প্রোভাইডার (এএসপি) , ৩। স্টোরেজ সার্ভিস প্রোভাইডার (এসএসএপি) এবং ৪। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) এই চারটি বিষয় সম্পর্কেও আলোচনা করব। আসলে তারা কি কি কাজ করে। নিচে তা আলোচনা করা হলঃ- ***১।টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার (টিএসপি) :- (Telecommunication Service Provider (TSP) ) একটি টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার (টিএসপি) হল এক ধরনের যোগাযোগ পরিষেবা প্রদানকারী যা ঐতিহ্যগতভাবে টেলিফোন এবং অনুরূপ সেবা প্রদান করে। এই বিষয়শ্রেণীতে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত স্থানীয় এক্সচেঞ্জ ক্যারিয়ার, প্রতিযোগী স্থানীয় বিনিময় ক্যারিয়ার, এবং মোবাইল বেতার যোগাযোগ কোম্পানি। যদিও কিছু লোক "টেলিকম ...

ফেসবুক মার্কেটপ্লেস কি? What is a Facebook Marketplace?

ইবে এবং গুমতের মতোই, ফেসবুক আপনার ব্যবসার মডেলকে প্রসারিত করেছে একটি অনলাইন বাজারে বৈশিষ্ট্য যা আপনাকে আপনার এলাকার / সম্প্রদায়ের লোকেদের কাছে আইটেমগুলি বিক্রি করে, কেনা এবং বিক্রি করে। প্ল্যাটফর্ম ইবে এর মতই কিন্তু 'সোশ্যাল-ন্যেস' এর একটি স্পর্শের সাথে। আপনি ফেইসবুক মেসেঞ্জারের সাথে অন্য পক্ষের সঙ্গে চ্যাট করতে পারেন এবং তাদের ফেসবুক প্রোফাইলের অ্যাক্সেসও পাবেন। কিভাবে সব শুরু? ফেব্রুয়ারী ২015 সালে ফেসবুকে কেনা এবং বিক্রি করে এমন গ্রুপগুলি বিক্রি করে দেয় যারা ব্যবহারকারীদের এমন গ্রুপগুলিতে বিক্রয় করার জন্য আইটেমগুলি যোগ করে যার মধ্যে পণ্যের বর্ণনা যোগ করা, মূল্য নির্ধারণ এবং পিক-আপ বা ডেলিভারি অবস্থান স্থাপন করা হয়। কেন ফেসবুক মার্কেটপ্লেস? মনে হয় ফেসবুকের বর্তমান ব্যবহারকারী তথ্য তথ্য বিজ্ঞাপনগুলির মাধ্যমে তার রাজস্ব সৃষ্টির জন্য যথেষ্ট নয়। এটা বিজ্ঞাপন আরো লক্ষ্যবস্তু হতে চায়। কিভাবে বাজারে ভাল রাজস্ব প্রজন্মের মধ্যে ফেসবুক সাহায্য করবে? ওয়েল, এই নতুন বৈশিষ্ট্য অবশ্যই ফেসবুকে (ইবে এর ব্যবহারকারীর অবস্থান শোষণ করা হয়েছে) উপর আরো সময় ব্যয়, তারা কি বিক্রি কর...